রাঙামাটি ইয়োগা একাডেমী ও হিল ইয়োগা ইন্সস্টিটিউট এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার্থে ইয়োগা চর্চার প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার সকালে রাঙামাটি শহরের রাজবাড়ীস্থ কুমার সমিত রায় জিমনেসিয়ামে উক্ত প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ সুপ্রিয় বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল, হিল ইয়োগা ইন্সস্টিটিউট এর প্রশিক্ষক ও পরিচালক দীপন কুমার ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দ্র দত্ত তালুকদার। অনুষ্ঠানে প্রায় ৪০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সুপ্রিয় বড়–য়া বলেন, দৈনিক ইয়োগা চর্চার মাধ্যমে সকল প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। সুস্থ ও সবল থাকতে হলে প্রতিদিন ইয়োগা চর্চা করা প্রয়োজন।’
বিশেষ অতিথি ডাঃ মোস্তফা কামাল বলেন, বর্তমান বিশ্বে মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ ভাইরাস এর প্রতিরোধকল্পে শরীরের রোগ প্র্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যায়াম একটি অতীব গুরুত্বপূর্ণ। ইয়োগাও তার ব্যতিক্রম নয়। দৈনিক ইয়োগা চর্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।’ তবে একইসাথে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় সহ মাস্ক পরিধান বাধ্যতামূলক বিধায় সকলকে মাস্ক পরিধানের অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারীদের ইয়োগা প্রশিক্ষন প্রদান করেন হিল ইয়োগা ইন্সস্টিটিউটের পরিচালক দীপন কুমার ঘোষ। ( প্রেস বিজ্ঞপ্তি)
