পার্বত্য জেলা রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ। আজ (২২ জুলাই) বৃহস্পতিবার রাঙামাটির তিন উপজেলাতেই নতুন করে আরও ৩০ জনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
জেলা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন শনাক্তদের রাঙামাটি সদর উপজেলাতেই আক্রান্ত ধরা পড়েছে ২৫ জন; বাকী ৫ জনের মধ্যে ৩ জন কাউখালীতে ও ২ জন বিলাইছড়ি উপজেলায়। জেলায় আজ (বৃহস্পতিবার) ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৩০ জনই পজিটিভ। এতে করে আজকের করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২৯৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেছেন ২০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৫ জন।
