কাপ্তাই প্রতিনিধি ॥
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে চার শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্যানেল চেয়ারম্যান মো. এনামুল হক ও ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এইসময় ইউপি সদস্য মাসানু মারমা, নব নির্বাচিত ইউপি সদস্য শৈবাল সরকার সাগর, ইউপি সচিব কালোবরন চাকমা, ইউপি সদস্য উনুচিং মারমা উপস্থিত ছিলেন।
