কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা শুক্রবার বিকেলে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি বির্দশন বড়ুয়া, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, শ্রম বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শৈবাল সরকার ( সাগর), সদস্য থোয়াইচা প্রু চৌধুরী রুভেল, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার।
অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাইশি মারমা, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক।
