শুভ্র মিশু
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোর্হী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
তিনি জানান, রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে থোয়াই সা প্রু’কে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এনামুল হক দলের সিদ্ধান্ত অবজ্ঞা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই সাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের সুপারিশপত্রের পরিপেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
