খাগড়াছড়ির দীঘিনালায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি (গোরস্থান পাড়া) থাকার ঘর সংলগ্ন কাঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানিয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রবি মিয়া (৩০) মধ্যবেতছড়ি এলাকার মৃত আঃ কাদেরের ছেলে। তবে সে দীর্ঘদিন যাবত একই গ্রামের গোরস্থান পাড়ায় শ্বশুর বাড়িতে থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় গামছা দিয়ে ঝুলন্ত লাশের হাঁটু বাঁকা পা দু’টিই মাটিতে লাগানো। আর এরকম অবস্থার কারণে হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ করছেন স্থানীয়রা। পুলিশের কাছে এমন সন্দেহের বিষয়টি নিহতের স্বজনদের পক্ষ্য থেকেও জানানো হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশিাচত করে জানান, পুলিশের উর্দ্ধতন কর্মকতারাও ঘটনাস্থলে রয়েছেন; লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সকল বিষয় বিবেচনায় রেখেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।
Previous Articleবন্য হাতির আঘাতে যুবকের মৃত্যু
Next Article পাকুয়াখালী গণহত্যা স্মরণে শোকর্যালি ও আলোচনা সভা
