রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস এমএম লারমা) কর্মী বিশ্বমিত্র চাকমা যুদ্ধকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
ঘাতক সুজন চাকমাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত বিশ্বমিত্র চাকমার বড় ভাই অশোক কুমার চাকমা। বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাঘাইছড়ি থানাতে নিহতের বড়ভাই মামলাটি দায়ের করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে বাকি আসামীদের নাম জানাতে অপারগতা জানিয়েছে পুলিশ।
