‘কাপ্তাই হ্রদ ও বিভিন্ন জলাধারে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। কাপ্তাই হ্রদ থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে মৎস্য উন্নয়ন কর্পোরেশন, অথচ মাছধরা বন্ধের সময় উপজেলার প্রায় নয় হাজার জেলে রেশন পায়না । পাশাপাশি মৎস্যচাষীরা বর্ষা মৌসুমে নানা রকমের লোকসানের মুখেপড়ে কেউ কেউ সর্বশান্ত হয়েছে। তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। তবেই চাষীরা লাভজনক এ চাষে এগিয়ে আসবে। মৎস্যচাষীদের সহায়তা দিলে এ সেক্টরে উন্নয়ন বেগবান হবে।’ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও নাছির উদ্দীন সোহেল’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র রায়, বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমূখ।
Previous Articleরাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
Next Article ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’
