খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খেলাধুলা ও সাংস্কৃতিক যেকোন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেমেয়েরা মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছে। শিশুদের মোবাইলের আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে , নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শিশুর মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
রোববার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে এসব বলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগে আহ্বায়ক নীলোৎপল খীসার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,জেলা পরিষদের সদস্য মো. মাইন উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
