রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় দারোগা পাড়া মহামনি সংলগ্ন রামগড় ফেনী ঢাকা প্রধান সড়কে শুক্রবার বেলা ২টায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন তিন বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস,পাঁচ বছর বয়সী শিশু সাদিয়া, সাদিয়ার পিতা মো: সাগর (৩০) এবং মোটর সাইকেল চালক মো: আনোয়ার (৩০)। এদের সবার বাড়ী খাগড়াছড়ি রামগড় পৌরসভা এবং ফটিকছড়ির ভূজপুর এলাকায়।
স্থানীয়দের জানিয়েছেন, মোটরসাইকেল চালক একটি অনটেস্ট(নাম্বার বিহীন) মোটসাইকেলে তার সাথে থাকা আরো ২ জন বন্ধুকে নিয়ে বেপরোয়া ভাবে মহামুনি এলাকার প্রধান সড়ক অতিক্রম করার সময় তার পিছনে থাকা অন্য আরেকটি মোটর সাইকেল েআঘাত করলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান পাশে থাকা মো. সাগর সহ ২ শিশুকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
দুর্ঘটনার পরপরই পিছন থেকে ধাক্কা প্রদানকারী মোটরসাইকেল সহ অন্যরা দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তর্জ্য চাকমা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করেন।
