খাগড়াছড়ির দীঘিনালায় বাল্য বিবাহ দেওয়ার সময় বিবাহ বন্ধ করে কনের বাবাকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি শুক্রবার সন্ধায় উপজেলার বড়মেরুং এলাকায়। সাজাপ্রাপ্ত মো. নুরনবী (৪০) একই এলাকার আঃ মজিদের ছেলে।
জানা যায়, নুরনবী আগে থেকেই মেয়ের বিবাহ ঠিক করে রেখেছিলেন। বিয়ের নির্ধারিত তারিখ ছিল গতকাল শুক্রবার রাতে। মেয়ে ছোটমেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। মেয়ের বয়স বাড়ানোর জন্য বিয়ের আগে ইউপি চেয়ারম্যান কার্যালয়ে তদবীর শুরু করেন। কিন্তু তাতে ব্যার্থ হলেও ঠিক রাখেন বিয়ের তারিখ। এমন সংবাদ পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী মেজিষ্ট্যাট মোহাম্মদ উল্লাহ। নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে কনের বাবাবে ৬মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
Previous Articleকী কী কারণে হতে পারে পায়ুপথে ব্যথা
Next Article শহরে বাড়ছে কিশোর অপরাধ, গলিতে গলিতে গ্যাং কালচার