নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির প্রাক্তন ছাত্রলীগের বনভোজনে অংশ নিয়ে রাঙামাটির সংসদ সদস্য, প্রাক্তন ছাত্রলীগ নেতা ও বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার বলেছেন,‘ক্ষমতায় গিয়ে আইনের শাসনকে লংঘন করে বিএনপি-জামাত সরকার যেভাবে লুটতরাজ, দুর্নীতি ও হত্যায় মেতে উঠে দেশকে দুর্বিসহ করে তুলেছিলোই তারই ফলশ্রুতিতে তারা আজ জনগণের কাছে প্রত্যাখাত হয়ে ধ্বংসের পথে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি কর্মীকে মনে রাখতে হবে জনগনের পাশে দাঁড়ানো হল আমাদের সকলের মূল কর্তব্য ও দায়িত্ব, তা থেকে বিচ্যুত হলেই ভয়াবহ বিপর্যয়ে পড়তে হবে দেশ ও জনগনকে। নির্বাচিত হয়ে চেয়ারে বসে আমাদের মূল কাজ ও দায়িত্ব হল জনগনের সেবা করা তাদের পাশে থাকা বিভেদ সৃষ্টি করা নয়। আমাদের মাঝে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। মূল স্রোতের বাহিরে রাজনীতি করে অতীতেও কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবেনা। প্রাক্তন ছাত্রলীগ নেতাদের মনে রাখতে হবে তাদের আত্মত্যাগ ও একতাই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধের পথে নিয়ে যাচ্ছে। প্রাক্তনদের সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যেতে হবে।’
শনিবার রাঙামাটির প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে আয়োজিত বালুখালি কৃষি ফার্মে অনুষ্ঠিত এই বনভোজনে অংশ নিয়ে দীপংকর তালুকদার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান ও বনভোজন আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। সকল প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচির গ্রহন করার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, প্রাক্তন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃমুছা মাতব্বরসহ প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
দশ উপজেলার প্রাক্তন ছাত্রলীগের এই মিলনমেলা যেন স্মৃতিচারন ও নিজেদের মধ্যে মেলবন্ধনে পরিনত হয়।
বনভোজনে দীপংকর তালুকদার এমপি,হাজী মোঃ মুছা মাতব্বর ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে সংবর্ধনাও দেয়া হয়।
আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজ,র্যাফেল ড্র, ক্রীড়ানুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ।। ।
সভায় সভাপতিত্ব করেন,শাহ এমরান রোকন অনুষ্ঠান সঞ্চলনা করেন সাইফুল আলম সাইদুল
অনুষ্ঠানে দীপংকর তালুকদার,মুছা মাতব্বর ও বৃষকেতু চাকমা প্রত্যেকে একটি করে ৩ টি বৃক্ষচারা রোপন করেন অনুষ্ঠানস্থলে।
Previous Articleসীমান্তে ফের মাইন বিস্ফোরণে আহত যুবক
Next Article কাপ্তাই হ্রদে ভেসে থাকা গিয়াসউদ্দিনের মরদেহ উদ্ধার
