মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গি নালা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে খাদ্যশস্য বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মুবাছড়ি ইউনিয়নের সিংগিনালা বাজারে মহালছড়ি খাদ্য বিভাগের পরিচালনায় খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ করা হয়। মুবাছড়ি ইউনিয়নে ২০১ জন হত দরিদ্রের মধ্যে ৩১জন নতুন সদস্যকে উক্ত খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। হতদরিদ্র প্রতিজনকে মাসে ১০ টাকা হারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এই সময় প্রকল্প চেয়ারম্যান নীল রঞ্জন চাকমা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ মাসে নতুন ৩১ জন হত দরিদ্র অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমে এ নতুন ৩১ জনকে প্রদান করা হয়েছে। কয়েকদিনের মধ্যে অবশিষ্টদের দেয়া হবে।
