নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখা’র উদযোগে এই জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব’র সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান মেহেদী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম রেজা।
এ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান মেহেদী বলেন, মুক্তিযুদ্ধকালে খাগড়াছড়ির অবদান অনস্বীকার্য। এটা এ জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের ও গৌরবের বিষয়। চাকরি-বাকরির মুক্তিযোদ্ধাদের নামে যারা ফায়দা লুটানোর চেষ্টা চালাবে,তাদের আইনের আওতায় আনা হবে এবং মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে অপকর্মকারীদের কোন ছাড় দেয়া হবেনা। সেই সকল ফায়দা লুটকারীদের কোন ছাড় দেয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে। আপনারা তথ্য প্রমাণসহ সে সকল লোকদের চিহ্নিত করুন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান।বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চুড়ান্ত ধাপ মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধ কি? কেনইবা লাল সবুজের এমন সুন্দর দেশটা স্বাধীন করতে আমাদের এমন কঠিন ও রক্তক্ষয়ী যুদ্ধের প্রযোজন হয়েছিল তার বিশদ বর্ণনা সমৃদ্ধ এই মুক্তিযুদ্ধের গল্পকথা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী মাকসুদা সুলতানা, কেন্দ্রীয় নেতা মোঃ শহীদুল ইসলাম, মোঃ হেলাল উদ্দীন, চট্টগ্রাম জেলার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ ফারুক প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, লক্ষ্মীছড়ি উপজেলার সভাপতি জয়নাল আবেদীন,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে লক্ষ্মীছড়ি উপজেলার সভাপতি সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
