মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি জেলা, পৌর, সদর ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলার পরিচালনায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজুল হক, সদস্য জাহিদ আক্তার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, রাঙামাটি জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদ, যুব মহিলালীগের আহবায়ক রোকেয়া আক্তার, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক বিপুল ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। সভাপতির অনুমতিক্রমে সভার ইতি টানেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ম্ুিক্তযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর কখনো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কারণ তারা যদি ক্ষমতায় আসে তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত আওমীলীগকে তারা ধ্বংস করার পাইতারাই নামবে। তাই সকলকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙামাটি জেলা আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যার।
Previous Articleপর্যটকে মুখর রাঙামাটি
Next Article বিজয় উল্লাসে মুখরিত মারি স্টেডিয়াম
