সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান বিহীন যারাই রাস্তায় বের হচ্ছেন তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশীদ। মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া ১৭ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল, বনরূপাসহ শহরের বিভিন্ন স্থানে যারাই মাস্ক না পড়ে রাস্তায় বের হয়েছেন তাদের জরিমান আওতায় আনা হয়।
অভিযান পরিচালনা করেন রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশীদসহ চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ায় সতের জনকে ৩ হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে এবং মৌখিকভাবে বাকীদের সর্তক করা হয়। সাথে সাথে মাস্ক না পড়ে বের হওয়ার অপরাধের শাস্তি বিষয়ে সরকারি আইনী সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
