মিন্টু মারমা, মানিকছড়ি
মানিকছড়িতে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শুক্রবার দিনব্যাপী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কংজাই মারমা সভাপতিত্বে ও ক্রেডিট অফিসার ক্যপ্রুসাই মারমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, জেলা পরিষদে সদস্য মো. মাঈন উদ্দিন, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, যোগ্যছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, খাগড়াছড়ি জেলার প্রেস ক্লাবের সাবেক সভাপতি দিলীপ চৌধুরী, সাবেক সম্পাদক সাংবাদিক মো.আবু দাউদ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, জেলা সমবায় অফিসার আশীষ কুমার, উপজেলা সমবায় অফিসার আইউবুর রহমান, কালব চট্টগ্রাম অঞ্চলের ডিরেক্টর আশীষ কুমার দাশ, কালব ব্যবস্থাপক ছাজেনঅং রাখাইন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা।
এসময় বক্তারা বলেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন মারমা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, আগামীতে প্রতিটি উপজেলায় কাজ করার আহ্বান জানান বক্তারা।
দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০১৪ সালে ১৪ জন সদস্য ৩২০টাকা মূলধন টাকা দিয়ে যাত্রা শুরু করেন বর্তমানে ৩ হাজার ৯ শত ৫ জন সদস্য ৪ কোটি ৭ লক্ষ ৮শত ৭৪ টাকা মুলধন দাঁড়িয়েছে।
