নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ২৮ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ পর্যন্ত টানা একসপ্তাহ অভিযানে চোরাই পথে আসা মায়ানমারের ১৩২ টি গরু জব্দ করেছেন বলে ১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম মুঠোফোনে বলেন গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারী হতে ০৭ মার্চ পর্যন্ত) ১৩২ টি চোরাই পথে আসা মায়ানমারের গরু আটক করতে সক্ষম হয়েছে। উক্ত গরু গুলো কাষ্টম কর্তৃক নিলামের মাধ্যমে ১,৪১,৫৬,২৪৩/- (এক কোটি একচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশত তেতাল্লিশ) টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি আরও জানান সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
Previous Articleবাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
Next Article মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
