মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদরাসার এসএসসি ও দাখিল পরীক্ষা-২২ এ জিপিএ-৫ প্রাপ্ত ২৩ মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ১১টায় মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা জোনের আওতাধীন গুইমারা ও মানিকছড়ি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদরাসা থেকে এসএসসি ও দাখিল-২২ পরীক্ষায় জিপিএ-৫ উত্তীর্ণ ২৩ মেধাবি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন।
এতে অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, প্রশিক্ষক অজিত কুমার নাথ, এম.কে. আজাদ, সুদিপ কুমার নাথ, মো. বশির আহম্মদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও সেনা কর্মকর্তারা। জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় ৮জন, তিনটহরী উচ্চ বিদ্যালয় ১জন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় ৩জন, বড়ডলু উচ্চ বিদ্যালয় ১জন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ৩জন, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ১জন, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় ১জন, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ১জন, গুইমারা উপজেলার শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় ১জন ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় ৩জনসহ মোট ২৩জন কৃতী শিক্ষার্থীকে সেনাবাহিনীর সিন্দুকছড়ির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
