জুম্ম জাতীয় অধিকার আন্দোলনের নেতা ও বিলুপ্ত গেরিলা সংগঠন শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৬ তম মৃত্যু বার্ষিকী স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) লংগদু উপজেলা শাখা। রবিবার সকালে দলীয় কার্যালয়ে অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
‘জুম্ম স্বার্থ পরিপন্থি পার্বত্য চুক্তি বিরোধীদের প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে সুদৃঢ় জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন’- এ স্লোগানে জনসংহতি সমিতির (এমএনলারমা) উপজেলা সভাপতি অলঙ্গ লাল চাকমার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা,দয়াল চন্দ্র কার্বারী, ইউপি সদস্য চম্পা চাকমা, সমাজ সেবক সুশীল জীবন চাকমা ।
এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা সমন্বয়ক নিক্সন ত্রিপুরা, নিটু চাকমা, কার্বারী অশ্বীনি কুমার চাকমা, ললিত কুমার চাকমাসহ যুব সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াওপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) আয়োজনে লংগদু উপজেলার বগাচত্বর, গুলশাখালী ও ভাসান্যাদম ইউনিয়নের কয়েকটি গ্রামে দিনটি স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
Previous Articleমাটিরাঙ্গায় শ্রীমদ্ভগবদগীতা বিতরণ
Next Article তপোসুর’র সুরের ব্যঞ্জনা ও গুণীজন সম্মাননা
