মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপুর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেছেন, সকলের সহযোগিতায় শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে। মাটিরাঙ্গার সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ‘র সভাপতিত্বের বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সেনাবাহিনীর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, সেনাবাহিনী বরাবরই পাহাড়ের মানুষের কল্যানে কাজ করছে। যা সব ধরনের ষড়যন্ত্রের পরেও অব্যাহ থাকবে।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মো: হেদায়েদ উল্যাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো: খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওযামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুভাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খায়রুল আলম, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো: আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান্য (ভারপ্রাপ্ত) চন্দ্র কিরণ ত্রিপুরা ছাড়াও সরকারী পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
