মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ বিশেষ দিনটিকে ঘিরে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্বভাবে দিবসটির তাৎপর্যের সাথে সঙ্গতি রেখে নানা অনুষ্ঠান আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার ১৭ ই মার্চ সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সম্মুখস্থানে স্থাপিত ফ্রিডম স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব তাঁর পদস্থ সকল পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনছুর আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন। এর পর পরই শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারনের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়।
পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন অতিথিরা।
একই সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশের খাঁন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মনছুর আলী বক্তব্য রাখেন।
জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হত না মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঞ্চিত বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছেন। জাতির পিতার কন্যার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপহার মাটিরাঙ্গার ভূমিহীন ও গৃহহীন ৫৯ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বাজার পুরুষ সমিতির ১৩ সদস্যদের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন ও মাটিরাঙ্গা সমাজ সেবার অধীনে ২০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল পদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
