মাটিরাঙ্গায় মহাড়কের দুই পাশে অবৈধ ভাবে গাড়ী পার্কিং বেপরোয়া চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীণ গাড়ী চালানোর অপরাধে ১৪টি যানবাহনে ও চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আলাদত।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা বাজার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী।
ভ্রাম্যমান আদালতের মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী বলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নির্দেশে আজকের এই ভ্রাম্যমান আলাদত পরিচালনা করা হয়েছে। মাটিরাঙ্গায় মহাড়কের দুই পাশে অবৈধ গাড়ী পার্কিং বেপরোয়া চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীণ গাড়ী চালানোর অপরাধে ১৪টি যানবাহনে ও চালকদের মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনে মতে বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৪টি সিএনজি, ২ ট্রাকের, ৮টি মটরসাইকেল ছিলো ।
তিনি আরো বলেন, মহাড়কের দুই পাশে অবৈধ ভাবে গাড়ী পার্কিং বেপরোয়া গাড়ি চলাচল থেকে গাড়ী চালকদের বিরত রাখা, অপ্রাপ্ত বয়স্ক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল করাসহ সকলকের মাঝে সচেতনতা বৃদ্ধি করতেই আজকের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে ভবিষৎষতেও এ ভ্রাম্যমান আলাদত অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: জয়নাল আবেদীন, মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্য, সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা।
