খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙায় মাল বোঝাই পিকআপ-মোটরাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটির চালক মো: মেহরাজ(২৩) নিহত হয়েছে।
বুধবার(২৩ মার্চ) সকালে মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মেহরাজ মাটিরাঙ্গার রুসুলপুর এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গার যৌথখামার এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সবজি বোঝাই একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহরাজ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্থানীয় পুলিশ পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
মাটিরাঙার পৌর মেয়র মো. শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ট্রাফিকিং ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় দ্রুত গতির যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে প্রায়শই দুর্ঘটনা এবং অকাল মৃত্যু ঘটছে।
