রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের মাধ্যমে মাইনীমূখ আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন দুই তরুন নেতা। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মেহেদী হাসান সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বেলাল হোসেন।
বৃহস্পতিবার সকালে মাইনীমূখের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। সম্মেলনের প্রথম অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সদস্য রফিক আহম্মেদ তালুকদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহর আলীর পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, শহিদুল ইসলাম সাগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মো. আজগর আলী, সাংগঠনিক সম্পাদক বাবুল দাশ বাবু, হারুনুর রশিদ, মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন প্রমুখ।
