মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রামের সাবেক সফল মেয়র আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ১৪ ডিসেম্বর রাত ৩টার সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি জননেতা দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরসহ রাঙামাটি জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Previous Articleকাপ্তাই হ্রদে বর্ণিল নৌকা বাইচ
Next Article মাইক্রোবাস খাদে সেনা কর্মকর্তাসহ আহত ৬
