মহালছড়ি প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মহালছড়ি জোন এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স যৌথভাবে পঙ্খিমুড়া এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক মানুষকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় ৷
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এর সময় দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়েছে। সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার লক্ষে সেনাসদস্যরা দেশব্যাপী যেমন টহল পরিচালনা করছে, তেমনি দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানান বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
