মহালছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মহালছড়ি জোন ও উপজেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য এক বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে.কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া। পরে উপজেলা টাউন হল থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা টাউন হলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনর রসিদ, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পি খীসা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ানসহ স্থানীয় হেডম্যান, কার্বারী ও এলাকার বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
