রাঙামাটিতে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় রাস্তার দুই পাশের আবর্জনা পরিস্কার ও ফগিং করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মানুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফি কামাল, রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন আহম্মেদ, রেড ক্রিসেন্ট, স্কাউট, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সামজিক সংগঠনের কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 
