খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ঔষুধের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা শহরে এ অভিযান চালানো হয়। এসময় তিনটি ফার্মেসীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা এ অভিযান পরিচালনা করেন। সহকারী পরিচালক বলেন, মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় আদালত সড়কের উষমী ফার্মেসীকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় শাপলা চত্ত্বরের নাসির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। কিছু কিছু ফার্মেসীতে একই প্যাকেটে ও মোড়কে মেয়াদ ছাড়া কাটা ঔষধ, মেয়াদ শেষ ও মেয়াদ আছে এমন ঔষধ রাখছে। যা চিহ্নিত করা কষ্টকর। এ ধরণের কর্মকান্ড অন্যায়ও বটে বলছেন, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।
Previous Articleজুরাছড়িতে অংসুই প্রু চৌধুরীর দিন কাটলো ব্যস্ততায়
Next Article কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করলেন কাপ্তাই ইউএনও
