আরমান খান, লংগদু ॥
‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ শ্লোগানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি লংগদুতেও পালন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে দেশব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মীর জুননুন আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, লংগদু থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, লংগদু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুনীতি বিকাশ চাকমা, শিক্ষক ও সমাজসেবক এবিএস মামুন, লংগদু সদর ইউনিয়নের সদস্য ফারুক আহাম্মেদ প্রমূখ।
