নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের চিম্বুক পাহাড়ে বন্য ভাল্লুকের আক্রমণে পাড়া প্রধানসহ ৩ জন আহত হয়েছে। এরা হলেন চিম্বুক পাড়ার কার্বারি ম্রো ইয়াং (৩২), ওয়াই ম্রো(৪২), এবং মাংলিউ ম্রো (৫)।গুরুতর আহত ম্রো জনগোষ্ঠীদের সদস্যদের সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলাধীর চিম্বুক পাহাড়ে জুম ক্ষেতে কাজ করার সময় বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হন এই দুইজন। খবর পেয়ে আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার আড়াইটায় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সেনাবাহিনীর সদস্য হেলিকপ্টারে বান্দরবান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, ভাল্লুকের আক্রমণে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, ভাল্লুকের আক্রমণে দুজন মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
