আজ সারা পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত,পালিত হবে বাবা দিবস,যেমনটা হয় প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবারে। ব্যতিক্রম নয় আমাদের দেশও। যদিও বাবাকে ভালোবাসার জন্য কোন দিবস লাগেনা,মা’র জন্যও না। কিন্তু তবুও একটি বিশেষ দিনকে যদি বাবা বা মায়ের জন্য উৎসর্গ করাই হয়,কী এমন ক্ষতি। থাকনা একটা বিশেষ দিন,সেই মানুষটার জন্য,যার শ্রমে-ঘামে তৈরি হই এক একজন আমরা !
পৃথিবীতে সম্ভবত সবচে নি:স্বার্থ মানুষটির নামই বাবা। আপনি আপনার আশপাশে অসংখ্য খারাপ মানুষ পাবেন কিন্তু একজন খারাপ বাবাও পাবেন না। সবচে খারাপ মানুষটাও বাবা হিসেবে অসাধারন হয়ে উঠেন। আপনার কান্নায় যে চোখ ভিজে উঠে তাকেই মূলত বাবা বলা হয়। মেয়েদের সাথে বাবার মিথষ্ক্রিয়াটা সবচে অসাধারণ। একটা মেয়ের সবচে বড় বন্ধ হয়তো তা মা, কিন্তু সবচে বড় আশ্রয় হলো তার বাবা। মেয়ে মানেই তো খুব ছোটবেলা থেকেই বাবা’র আরেকটা ‘মা’।
আর একটি ছেলের জীবনে বাবা হলেন ছাদ,ছায়া কিংবা বটবৃক্ষ। বেপরোয়া বাউন্ডুলে জীবনের সবচে বড় নির্ভরতার নাম বাবা’ই। ভালোবাসতে শেখার আগে একটা ছেলের সবচে বড় ভালোবাসার নামই বাবা। বাবাকে ভালোবেসেই ভালোবাসতে শিখে ছোট্ট শিশুটি। বড় হতে হতে সেই ভালোবাসাটা এতোটাই তীব্র হয় যে, পৃথিবীর সবকিছুই ছেড়ে থাকা যায়,শুধু বাবাকে ছাড়া।
আজ বিশ্ব বাবা দিবসে,ভালো থাকুক,পৃথিবীর সব বাবা’রা। সুস্থ সুন্দর আনন্দময় এবং নিরাপদ হোক প্রতিজন বাবার জীবন।
Previous Articleযে পথ ধরে এলো বাবা দিবসের ভাবনা
Next Article বন্যহাতির আতঙ্কে কয়েকশ’ পরিবার
