পাহাড়ের প্রধান দৈনিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পাঁচ বছর পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। বর্ষপূর্তির আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। দিনটি উপলক্ষে শহরের পৌরসভা মার্কেটস্থ দৈনিক পার্বত্য চট্টগ্রাম কার্যালয়ে আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে কেক কেটে বর্ষপূর্তি পালন শুরু হয়। রাঙামাটি জেলাপ্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সংগঠক জাহাঙ্গীর আলম মুন্না, লেখক শাওন ফরিদ, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুন, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী বর্ষপূর্তির কেক কাটেন।
সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম অফিসে আসেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা ও মোঃ জামাল উদ্দিন, দৈনিক গিরিদর্পন প্রকাশক-সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহম্মেদ, শহীদ আবদুল আলী একাডেমি’র প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী ও দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দৈনিক পার্বত্য চট্টগ্রাম অফিসে এসে শুভেচ্ছা জানান। জেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারন সম্পাদক আবু সাদাত মো: সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন,সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা যুবদল সাধারন সম্পাদক সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগ,রাঙামাটি জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ, জাসাস, জেলা ছাত্র ইউনিয়নের পক্ষে নিউটন চাকমা, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষে কৃপায়ন ত্রিপুরাসহ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও সিএইচটি টুডে’র সম্পাদক ফজলুর রহমান রাজন, সাংবাদিক ফোরাম, সাংবাদিক সমিতির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বর্ষপূর্তির শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন, পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন, কালেরকন্ঠ শুভসংঘ, রাঙামাটি মেডিকেল ডিবেটিং সোসাইটি, প্রিয় রাঙামাটি, জীবন, ওয়ার্ল্ড পিচ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙামাটি ব্লাড ফোর্স, স্বপ্নবুনন, হৃদয়ে বাঘাইছড়ি, স্বপ্নযাত্রী, এফএফএস।
বিভিন্ন ব্যাচের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ব্যাচ-৯৪ ও ২০০১ ব্যাচ।
এছাড়াও রাত অব্দি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ দৈনিক পার্বত্য চট্টগ্রাম অফিসে আসেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
