ভালোবাসা দিবসে একাকীত্বের বেদনা কিংবা হতাশার বিরুদ্ধেই যেনো শ্লোগানে মুখর হলো একদল তরুণ। বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবসে রীতিমতো মিছিল বের করেছে তারা। দিয়েছে জ্বালাময়ী আবেগি শ্লোগানও। শ্লোগানের ভাষায় ছিলো প্রতিবাদ ও দ্রোহ,ছিলো না পাওয়ার বেদনাও। ‘কেউ পাবে কেউ পাবেনা,তা হবেনা তা হবেনা’ ‘ভালোবাসার মধুর ডোজ, আমরাও চাই রোজ রোজ’ এমন অদ্ভূতুরে শ্লোগানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতিয়েছে এক দল তরুণ।
রাবিপ্রবি সিঙ্গেল এসোসিয়েশন’ নামে একটি সংগঠনের ব্যানারে এই আয়োজনে অংশ নেয় বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থী। তবে মিছিলে চোখে পড়েনি কোন তরুণীকে। মিছিলে অংশগ্রহণকারিরা বিশ্ববিদ্যালয়েল বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে ভাঙ্গা হাত আর ব্যান্ডেজ পড়া একজনকেও দেখা গেছে। পুরো মিছিলটি যখন রাঙামাটি শহরের অস্থায়ী ক্যাম্পাস এলাকা প্রদক্ষিন করছিলো,তখন এলাকায় হাসির রোল পড়ে।
আয়োজকদের অন্যতম একজন আকাশ মামুন,তিনি বলেন- ‘আমরা ভালোবাসা আর বিশ্বাসের সমান পৃথিবী চাই। তাই কেউ প্রেম করবে আর কেউ করবেনা,এটা হতে পারেন বলেই বিশ্বাস আমাদের। তাই বিশ্ব ভালোবাস দিবসে আমাদের ব্যতিক্রমি এই কর্মসূচী পালন করেছি। এর মাধ্যমে আমরা সিঙ্গেরদের ঐক্যবদ্ধ একটি প্লাটফর্ম গড়ে তুলেছি।’
