রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ করেন রাবিপ্রবি ছাত্রলীগ। শুক্রবার সকালে শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৩য় ব্যাচ শিক্ষার্থী আকিব মাহমুদ হাসান এর নেতৃত্বে খাবার পানি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন প্রথম ব্যাচের নাজমুল হাসান, লিপন সরকার, দ্বিতীয় ব্যাচের মাহির আদনান, রিয়াদ তালুকদার, আবির হোসেন, ৩য় ব্যাচের সাউদ হোসেন মিকি, মেহেদী হাসান, আতিকুর জামান রানা, লাল সাং, ৪র্থ ব্যাচের জাকির হোসেন, হোসেন আজকার ওহি, আসাদ খান ইফাদ, ধ্রুব দাশ, সুমন দাশ, মিলিন্দু চাকমা, ৫ম ব্যাচের উষ্ণনিশ দেওয়ান, শাহিন হোসেন, সৈকত দাশ।

প্রথম দিন ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ৫০টি আসনের বিপরীতে ১ হাজার ৪৪৭ জন ভর্তিচ্ছুক, ‘বি’ ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের ৭৫টি আসনের বিপরীতে ৯৬৩ জন ভর্তিচ্ছুক ভর্তি যুদ্ধে অংশ নেয়। দ্বিতীয় দিন (শনিবার) ‘সি’ ইউনিটের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ২৫টি আসনের বিপরীতে ৬২২ ভর্তিচ্ছু। তিনটি ইউনিটে ১৫০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৩২ জন আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছে ভর্তি পরীক্ষায় চলতি বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ জন পরীক্ষার্থী।
বিবিএ ৩য় ব্যাচ শিক্ষার্থী আকিব মাহমুদ হাসান জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের পরামর্শ ও দিক নির্দেশনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করা হয়।
