মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনটহরী মঙ্গল রক্ষিত বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ ভদন্ত কেলাসা মহাস্থবির(গৃহি নাম মংশে মারমা) অন্ত্যোষ্টিক্রিয়া শুক্রবার বিকেলে সামাজিক শ্মশানে সম্পন্ন হয়েছে। গত ১৫ আগস্ট তিনি পরলোক গমন করেন।
অন্ত্যোষ্টিক্রিয়ায় ধর্ম দেশনা করেন, ডেবালছড়ি সিন্দুকছড়ি বাজার পাড়া সাসনা সৃতি বৌদ্ধ বিহারদক্ষ থেকে আগত ক্ষেংমাসারা মহাস্থবির। অতিথি ছিলেন তবলছড়ি দিপংকর বৌদ্ধ বিহারদক্ষ ভদন্ত সুরিয়া মহস্থবির, সান্দমনি বৌদ্ধ বিহারদক্ষ ভদন্ত আচিন্না মহাস্থবির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাইংন্দিতা মহাস্থবির, সুনেন্দা ভিক্ষু। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত শিষ্য ভক্ত দায়ক-দায়িকাগণ উপস্থিত ছিলেন।
