বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে জনপ্রতিনিধি সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার দায়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতা ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ ১০ সদস্যের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে ইউপি সদস্য বিনয় চাকমা। বুধবার রাত এগারোটায় হত্যা মামলাটি দায়ের করা হয়। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে এই ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে আরো ৪ জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আনসার কমান্ডার সাইফুল ইসলাম।
প্রসঙ্গত, বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পিআইও’র কক্ষে গুলি চালিয়ে সমর বিজয় চাকমাকে হত্যা করে সস্ত্রাসীরা।
