কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া শিক্ষা উন্নয়ন সংঘের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বড়ইছড়ি মারমা পাড়া মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়ইছড়ি মারমা পাড়া শিক্ষা উন্নয়ন সংঘের সভাপতি থোয়াইজ মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সংগঠনের প্রধান উপদেষ্টা অংসাখই কার্বারি, সাবেক মহিলা মেম্বার মিনুপ্রু মারমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী বলেন, সমাজের উন্নয়নের জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই। মারমা সমাজের ছেলেমেয়েরা সংস্কৃতি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে। ভবিষ্যতে আরো বড় বড় স্থানে অন্যান্য জনগোষ্ঠীর ন্যায় মারমা জনগোষ্ঠীও এগিয়ে যাবে এমন আশাবাদ করেন তিনি।
