রাঙামাটি জেলা পরিষদের বাজেটে কিছু খাতে ব্যয় দেখালেও আয় দেখানো হয়নি। প্রস্তাবিত বাজেটে দেখা যায়, রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় অবস্থিত মিনি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের প্রাণীদের খাদ্য ব্যয় বাবদ ৪ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। মিনি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে যে কোন দর্শনার্থীদের ১০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হয় সে অনুযায়ী চিড়িয়াখানা ও গার্ডেনের আয় হয় কিন্তু অজানা কারণে সেই আয় বাজেট প্রস্তাবনার আয় খাতে দেখানো হয় নাই।
চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের অব্যস্থাপনা ও প্রাণী সংখ্যা খুবই কম থাকা নিয়ে অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। অর্ধেক মুল্যে শুকুরছানা/মুরগীর বাচ্চা বিতরণের জন্য ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে আয় বিবরণীতে শুকুর ছানা এবং মুরগী বিক্রির অর্থ আয় খাতে দেখানো হয় নাই।
আয় খাতে শুল্ক ফাঁড়ি থেকে ২ কোটি টাকা, ভূমি ইজারা থেকে ৫০ লক্ষ টাকা এবং বিবিধ (ব্যাংক সুদ, বিশ্রামাগার ভাড়া, বাড়ি ভাড়া ইত্যাদি বাবদ ৫০ লক্ষ টাকা মোট ৩ কোটি টাকা দেখানো হয়েছে। সেখানে কোথাও চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন থেকে আয় এবং শুকুর ছানা ও মুরগীর বিক্রির আয় দেখানো হয় নাই।
