সৈকত বাবু
গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও নির্বাণ লাভের ত্রি স্মৃতি বিজড়িত দিনটিকে যথাযথ মর্যদায় পালন করছে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা।
বুদ্ধ পুর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মালম্বী শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন, ধর্ম বিষয়ক কুইজ, সুত্র পাঠ প্রতিযোগীতার। ১৪ মে শনিবার রাঙামাটি আসামবস্তি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বিকাল তিনটায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময়ে বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি শিক্ষক সনত কুমার বড়ুয়া, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, আশীষ বড়ুয়া, দীপক বড়ুয়া, হিরন বড়ুয়া, বিধান বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, উত্তম বড়ুয়া, স্নেহাশীষ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিহারে বড়ুয়া সম্প্রদায়ের শতাধিক ছাত্র-ছাত্রী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের রোববার বুদ্ধ পুর্ণিমার আনুষ্ঠানিকতা শেষে বুদ্ধাংকুর বিহারে পুরস্কার প্রদান করা হবে।
আয়োজন উপলক্ষ্যে বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, পৃথিবীর মানবকুলের জন্য এ ত্রি-স্মৃতি বিজড়িত দিনটি খুবই গুরত্বপূর্ন। বুদ্ধের অহিংসা বানী সকলের মাঝে জাগ্রত করার জন্য আমাদের এই আয়োজন। আমরা প্রার্থনা করি পৃথিবীর সকল প্রাণী যাতে সুখে থাকে যুদ্ধ হানাহানী বন্ধ হয়ে মৈত্রীভাব নিয়ে সকলে বসবাস করবে।
বুদ্ধ পুর্ণিমা উপলক্ষ্যে বড়ুয়া জনকল্যান সংস্থার আয়োজনে রোববার সকাল সাড়ে সাতটায় তবলছড়ি পাবলিক কলেজ মাঠ থেকে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
