মহান স্বাধীনতাযুদ্ধে পার্বত্য রাঙামাটিতে শহীদ হওয়া বীর যোদ্ধা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছে রাঙামাটি ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার ২০ এপ্রিল এই বীর সন্তানের শাহাদাৎ দিবসে রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে স্থাপিত তার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।
পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক অলি আহমেদ এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা ।
Previous Articleকাপ্তাইয়ের কেপিএম গেট এলাকায় দিনমজুরের গলাকাটা মরদেহ
Next Article সেনামৈত্রী বিদ্যানিকেতনে উন্নয়ন কাজের উদ্বোধন

১ Comment
আমরা সাব্বির ভাইয়ের নেতৃত্বে গিয়েছিলাম।
অলির নেতৃত্বে না। অলির চেয়েও সিনিয়র ছাত্রনেতা ছিলেন সেখানে। ওরা সবাই সাব্বির ভাইয়ের নেতৃত্বেই গেছেন।