‘শিশুদের মেধার বিকাশ ঘটাতে বিতর্ক প্রতিযোগিতার কোন বিকল্প নেই। এজন্য শ্রেণীগুলোতে বিতর্ক প্রতিযোগিতা কার্যক্রম শুরু করতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে ‘শিক্ষা মেলা’র সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা বলেন।
রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুলের অধ্যক্ষ সুমনী আক্তার এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তার, স্কুলের উপাধ্যক্ষ মো.পারভেজুল ইসলাম সুমন, ওই স্কুলের শিক্ষকরা।
মেলায় শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, অভিভাবকদের নিয়ে আয়োজিত পিঠা ও পোশাকসহ বিভিন্ন স্টল প্রদর্শনকরা হয়। প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা স্টলগুলোকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
জেলা প্রশাসক স্কুল কর্তৃপক্ষকে দু’টি কম্পিউটার উপহার দেন। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
