নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন হয়। রবিবার সকালে উপজেলা পরিষদের মাঠ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর জামাল হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূয়েন খীসা।
