বিলাইছড়ি প্রতিনিধি ॥
নানাবিধ দান-কুশল কর্ম সম্পাদনের মধ্যদিয়ে সম্পন্ন হল রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২০তম দানোত্তম মহান কঠিন চীবর দান। বুধবার সকালে প্রথম পর্বে আত্ম পরিশুদ্ধির জন্য শীল গ্রহণের মধ্যদিয়ে সংঘদান ও বুদ্ধপূজাসহ নানাবিধ দানকার্য সম্পাদন করা হয়।
বিকাল দ্বিতীয় পর্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম মহান কঠিন চীবরদানসহ অষ্ট পরিষ্কারদান, সহ¯্রপ্রদীপ ও আকাশ প্রদীপদান অনুষ্ঠিত হয়। মহান কঠিন চীবরদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এ তিনমাস তাদের সাধনার ব্রত পালন করে থাকেন। এ তিনমাস ভিক্ষুদের ব্রত পালনের সময়কে বর্ষাবাস বলা হয়। ভিক্ষুরা আশ্বিনী পূর্ণিমায় তাদের বর্ষাব্রত ত্যাগ করেন। এর পরবর্তী এক মাসের মধ্যে অর্থাৎ কার্তিক পূর্ণিমার মধ্যে পূজারীদের কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। এই কঠিন চীবরদান করতে হলে কমপক্ষে ৪০ জন বৌদ্ধ ভিক্ষুর প্রয়োজন হয়।
