রাঙামাটির বিলাইছড়িতে আয়োজিত ‘নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ’ বুধবার সমাপ্ত হয়েছে। স্থানীয় এনজিও সংস্থা ‘জুম ফাউন্ডেশন’ বাস্তবায়নাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন’ প্রকল্পের সহায়তায় মঙ্গলবার দু’দিনের এ প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি)।
ইউএনসিসি সভাপতি তথা উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার দত্ত।
ইউএনসিসি সদস্য হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী), স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, মহিলা বিষয়ক, সমাজসেবা, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধি, মাধ্যমিক স্কুল প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।
