বিলাইছড়ি প্রতিনিধি ॥
পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় টিবিসির পণ্য পেলেন ১ হাজার ৬০০ পরিবার। রবিবার টিসিবি পণ্য দেওয়া শুরু করেছে প্রশাসন।
উপজেলা লঞ্চঘাট প্রাঙ্গণে পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামসুদ্দিন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পুলিশ পরিদর্শক (তদন্ত)রউফ খান। টিবিসি পণ্য বিতরণ ও বাস্তবায়ন কাযক্রমে ট্যাগ অফিসার ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ উপ-পরিদর্শক মো. মাজেদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং টিসিবি ডিলার শুক্কুর।
