বিলাইছড়ি প্রতিনিধি
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ সম্পন্ন হয়েছে। রাঙামাটির স্থানীয় এনজিও জুম ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘লিডারশীপ টু এনসিওর এডেকুয়েট নিউট্রিশন’ (লীন) প্রকল্পের সহযোগিতায় ২৩ হতে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার লীন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভ্র প্রদীপ খীসার সঞ্চালনায় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানার ওসি পারভেজ আলী। এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
আলোচনা শেষে উপজেলায় পুষ্টি কার্যক্রমে অনন্য ভূমিকা পালনকারী সরকারি ও এনজিও কর্মীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
