বিলাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়িতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ৯ টার সময় বিলাইছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি অবস্থায় পেয়াংখুলী তঞ্চঙ্গ্যা (৬২) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এনিয়ে এই উপজেলায় কোভিড-এ আক্রান্ত তিন জনের মৃত্যু হলো।
এদিকে রবিবার মোট ৫ জনের করোনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
