করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবজনিত কারণে দেশব্যাপী ১লক্ষ ৫৫হাজার টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি’র আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে সোমবার অপরাহ্নে ত্রাণ বিতরণ করেছে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আনসার ভিডিপি দপ্তর।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এ ত্রাণ বিতরণ করেন। এ সময় উপজেলায় কর্মরত আনসার ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ত্রাণ গ্রহিতাদের মাঝে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার ভোজ্য তেল, ১কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।
Previous Articleরামগড়ে জেলা পরিষদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
Next Article করোনায় রাঙামাটির পরিবহনখাতে অর্ধকোটি টাকার ক্ষতি
